আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পবিত্র রমজান মাসেও পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃংখলা অব্যাহত রয়েছে। করাচী হতে আমাদের সংবাদদাতা জানিয়েছে যে, পাকিস্তানের ঘনবসতিপূর্ণ এ শহরে তালেবানসহ অন্যান্য জঙ্গী দল কর্তৃক হামলা এ শহরের জনজীবনকে হুমকির সম্মুখীন করেছে। এক্ষেত্রে শিয়া নাগরিকদের জীবনই বেশী হুমকির সম্মুখীন।
প্রতিবেদনে বলা হয়েছে করাচীর হাজারী গোট অঞ্চলে গতকাল সন্ত্রাসীদের হামলায় মুহাম্মাদ আব্বাসের পুত্র গোলাম আব্বাস (২৫) এবং শাব্বির হুসাইন নামক আহলে বাইত (আ.)-এর দু্ই ভক্ত সন্ত্রাসীদের গুলিতে শাহাদত বরণ করেছে।
আবনা প্রতিবেদক করাচীর বর্তমান অবস্থা সম্পর্কে আরো জানিয়েছে যে, গত দুই দিনে করাচীতে ৪০ জন ব্যক্তি নিহত এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।#